Refund policy

🛡️ Return, Refund & Exchange Policy

সর্বশেষ পরিমার্জন: জুন ২০২৬

FitKart BD ক্রেতাসন্তুষ্টির পাশাপাশি একটি স্বচ্ছ ও নিরাপদ ব্যবসায়িক সম্পর্কে বিশ্বাসী। অহেতুক হয়রানি, জালিয়াতি এবং ব্যবসায়িক ক্ষতি এড়াতে আমাদের পলিসিটি অত্যন্ত কঠোরভাবে পরিচালনা করা হয়। অর্ডার কনফার্ম করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মতি প্রকাশ করছেন।

১. রিফান্ড পলিসি (Refund Policy)

  • ক্যাশ অন ডেলিভারি (COD): ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো অবস্থাতেই কোনো প্রকার ক্যাশ রিফান্ড (টাকা ফেরত) দেওয়া হবে না। পণ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি বা ড্যামেজ থাকলে তা সর্বোচ্চ ১ বার (One Time) এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন।

  • অগ্রিম পেমেন্ট (Advance Payment):

    • শিপিং-এর পূর্বে বাতিল: অর্ডার করার পর পণ্য কুরিয়ারে হ্যান্ডওভার করার আগে যদি অর্ডার ক্যানсел করতে চান, তবে সম্পূর্ণ টাকা (১০০% রিফান্ড) ফেরত দেওয়া হবে।

    • শিপিং-এর পরে বাতিল: পণ্য কুরিয়ারে হ্যান্ডওভার হয়ে যাওয়ার পর অর্ডার ক্যানсел করতে চাইলে, প্যাকেজিং খরচ এবং আপ-ডাউন ডেলিভারি চার্জ কর্তন করে অবশিষ্ট টাকা রিফান্ড করা হবে।

    • শর্ত: পণ্য অবশ্যই অবিকৃত (Original) অবস্থায় থাকতে হবে এবং ডেলিভারি ম্যানের সামনেই শিপিং নোট অনুযায়ী চেক করতে হবে।

২. এক্সচেঞ্জ সুবিধা (Exchange Facility)

  • পছন্দ বা সাইজজনিত সমস্যা: কাস্টমারের ব্যক্তিগত পছন্দ বা সাইজ পরিবর্তনের কারণে সর্বোচ্চ ১ বার পণ্য এক্সচেঞ্জ করা যাবে। এই ক্ষেত্রে আসার এবং যাওয়ার (Up-Down) সম্পূর্ণ ডেলিভারি চার্জ ক্রেতাকে বহন করতে হবে।

  • আমাদের ভুল বা ত্রুটি: যদি ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ (Damaged) পণ্য ডেলিভারি হয়, তবে FitKart BD সম্পূর্ণ ফ্রি এক্সচেঞ্জ সুবিধা প্রদান করবে (ক্রেতাকে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না)।

  • সময়সীমা ও প্রসেস:

    • পণ্য রিসিভ করার ২৪ ঘণ্টার (১ দিন) মধ্যে আমাদের হটলাইন বা ইমেইলে জানাতে হবে।

    • এক্সচেঞ্জের পণ্যটি প্রথমে আমাদের অফিসে পাঠাতে হবে। আমাদের কোয়ালিটি কন্ট্রোল টিম প্রোডাক্টের গুণগত মান যাচাই করার পর সব ঠিক থাকলে ১-৪ কর্মদিবসের মধ্যে নতুন এক্সচেঞ্জ প্রোডাক্ট কুরিয়ার করা হবে।

  • বাতিলকরণ শর্ত: ক্রেতার ফেরত পাঠানো পণ্যের সাথে যদি আমাদের মেইন ইনভয়েসের মিল না থাকে কিংবা পণ্যটি যদি ক্রেতা কর্তৃক ব্যবহৃত, ধোয়া বা ক্ষতিগ্রস্ত হয়, তবে এক্সচেঞ্জ সরাসরি বাতিল করা হবে এবং ক্রেতার আগের পণ্যটিই তাকে ফেরত পাঠানো হবে।

৩. ডেলিভারি ও পার্সেল রিসিভ সতর্কতা

  • ইনস্ট্যান্ট চেকিং: ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পার্সেলটি খুলে অবশ্যই চেক করে নিবেন।

  • বিশেষ সতর্কতা (শাড়ি/পোশাক): শাড়ি বা ভাঁজ করা প্রিমিয়াম পোশাকের ক্ষেত্রে কোনোভাবেই ভেতরের মূল ভাঁজ খোলা যাবে না। পলি বা কভারের ওপর থেকে কালার, ডিজাইন এবং ম্যাটেরিয়াল ঠিক আছে কিনা তা দেখে নিশ্চিত হতে হবে। ভাঁজ খোলা পার্সেল পরবর্তীতে রিটার্ন বা এক্সচেঞ্জ হিসেবে গণ্য হবে না।

  • আইনি বাধ্যবাধকতা (The Sale of Goods Act, 1930): পণ্য অর্ডার করার পর তা শতভাগ সঠিক থাকা সত্ত্বেও যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া ক্রেতা পার্সেল রিটার্ন করেন বা ডেলিভারি চার্জ দিতে অস্বীকৃতি জানান, তবে দেশের প্রচলিত আইন (The Sale of Goods Act, 1930) অনুযায়ী সেলারের ব্যবসায়িক ক্ষতিপূরণ হিসেবে ক্রেতা ডেলিভারি চার্জ পরিশোধ করতে আইনিভাবে বাধ্য।

🛡️ ৪. ফেইক অর্ডার ও আইনি পদক্ষেপ (Legal Warning)

  • প্রতারণা মামলা (Penal Code, 1860): পণ্য ঠিক থাকা সত্ত্বেও যদি কেউ ডেলিভারি চার্জ না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পণ্য ফেরত দেয় কিংবা অসৎ উদ্দেশ্যে ফেইক অর্ডার প্লেস করে সেলারের আর্থিক ক্ষতি করে, তবে তা Penal Code, 1860 (Section 420) অনুযায়ী সরাসরি "প্রতারণা ও জালিয়াতি" হিসেবে গণ্য হবে।

  • ডিজিটাল অপরাধ (Cyber Security Laws): ভুয়া নাম-ঠিকানা বা ফেক আইডি ব্যবহার করে অনলাইন অর্ডার দিয়ে ক্ষতি করার চেষ্টা করলে তা দেশের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে dদণ্ডনীয় অপরাধ।

  • ব্ল্যাকলিস্ট ও ডাটাবেস রিপোর্ট: এই ধরণের জালিয়াতি চক্র বা অসৎ ক্রেতাদের FitKart BD স্থায়ীভাবে Blacklisted ঘোষণা করবে। পাশাপাশি তাদের নাম, mobile নম্বর এবং আইপি অ্যাড্রেস বাংলাদেশের কেন্দ্রীয় "ফেইক বায়ার ডাটাবেস" (Fake Buyer Database)-এ সাবমিট করা হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের কোনো অনলাইন শপ থেকে কেনাকাটা করতে না পারে। পরিস্থিতি বিবেচনায় আইনি নোটিশ প্রেরণ বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

📞 আমাদের সাথে যোগাযোগের মাধ্যম

যেকোনো প্রোভাইডেড সাপোর্ট বা এক্সচেঞ্জের জন্য সরাসরি যোগাযোগ করুন:

  • 📩 ইমেইল: fitkartbd@gmail.com

  • ☎️ হটলাইন: ০১৩১৪৭৯৩৪৯২